দিনাজপুরের বিরামপুরে ৫টি স্বর্ণের বারসহ সুলতান মাহমুদ (৩৩) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে উপজেলার কলেজ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুলতান হিলি সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার জাংগই গ্রামের মৃতঃ আঃ রশিদের ছেলে।
IMG0
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ বিজিবি বিরামপুর ক্যাম্পের হাবিলদার মাসুদ হাসান শহরের কলেজ বাজার এলাকা থেকে সুলতান মাহমুদকে আটক করেন। ক্যাম্পে এনে তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক সুলতান জানায়, সে ঢাকা থেকে এই স্বর্ণের বার নিয়ে নাইট কোচে বিরামপুর এসে নামলে বিজিবি তাকে আটক করে।
বিজিবির ধারণা, এই স্বর্ণের বার ভারতে পাচারের জন্য আনা হয়েছিল।