যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার সকাল ৮টার দিকে বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে তাদের আটক করা হয়। তবে কোনো পাচারকারীকে আটক করা যায়নি এ সময়।
আটকৃতরা হলেন- খুলনার বারাকপুরের পিয়াল শেখের স্ত্রী তাজমিন (২০), শিশু তামিম (০৩), ফরিদপুর মোস্তফাপুরের আলী মণ্ডলের স্ত্রী রাহেমা (৫৫), যশোর সদরের হরেন হালদারের ছেলে আপন হালদার (২৫), আজিজুল মিয়ার ছেলে শফিকুল (২৪), তার স্ত্রী রুপা (১৮), ঝিকরগাছার খায়রুলের ছেলে নাজমুল (২২) ও সুলতান শেখের ছেলে আব্দুস ছাত্তার (৪০)।
বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন জানান, আজ সকালে আটককৃতরা সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তাদের আটক করা হয়। অবৈধ ভাবে পারাপারের অভিযোগে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।