কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় বেলাল মিয়া (৪২) ও মো. মাসুদ (২৮) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল মিয়া চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের মতিয়াতলী গ্রামের মো. আশ্বব আলীর ছেলে। নিহত মো. মাসুদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম থানাসংলগ্ন নতুন সড়কে ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৮৪২) নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মার্কেটে ধাক্কা খায়। এতে সেখানে কাজ করা অবস্থায় বেলাল মিয়া নামের এক শ্রমিক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয়রা ট্রাকের চালক মানিক (৩০) মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় অজ্ঞাত কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকের হেলপার মো. মাসুদ নিহত হয়েছেন।
মিয়াবাজার হাইওয়ে পুুলিশের ইনচার্জ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।