গাইবান্ধায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৮

 
গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের ২৯ নেতাকর্মীসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার সাত থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, নাশকতার মামলায় সুন্দরগঞ্জ, গাইাবান্ধা সদর, সাদুল্লাপুর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি, গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ১৪ জন ও জামায়াত-শিবিরে ১৫ জন এবং গ্রেফতারি পরোয়ানা এবং অন্যান্য মামলায় আরো ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।