বগুড়ায় সতর্ক অবস্থানে পুলিশ

 
বগুড়ায় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ শুনানিকে কেন্দ্র করে বগুড়া শহরে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 
বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তল্লাশী করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিদের। পাশাপাশি যেকোন পরিস্থিতি মোকাবেলায় শহরের পয়েন্ট সাতমাথায় রায়ট কার ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে। জামায়াত-শিবির নেতাকর্মীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
 
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা মুজাহিদের রায়কে কেন্দ্র করে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে বাড়তি সতর্কতা গ্রহন করা হয়েছে।