ঘরের মাঠে বড় হার বাংলাদেশের

 
বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি লেগে বাংলাদেশের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সফরকারীদের পক্ষে টিম কাহিল হ্যাটট্রিক করেছেন।
 
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। খেলার ৬ মিনিটের মাথায় এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তারা চারটি গোলই করেছে প্রথমার্ধে।
 
এর আগে ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মাঠে অ্যাওয়ে ম্যাচে ৫-০ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ।
 

রাশিয়া বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের খেলা চলছে। বি গ্রুপে খেলছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, জর্ডান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই ৫ দেশের লড়াইয়ে সবার নিচে বাংলাদেশ।