সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যুর গুজবে কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। ভৈরব থানার ওসি বদরুল আলম তালুকদার জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীপুরে আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন ও হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
ওসি বদরুল বলেন, ‘শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও একই ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।’ এ সময় পুলিশ ৩৫ রাউন্ড টিয়ার সেল গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।