মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউয়ের রায়কে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং আশপাশ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
কার্যালয়ের সামনে রাখা হয়েছে রায়টকার। যেকোনো ধরনের অনাকাক্ষিত ঘটনা রোধে আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে দেখা গেছে। তবে বিএনপি কার্যালয়ে প্রবেশ বা বের হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ নেই।
কাকরাইলের নাইটেঙ্গেল মোড়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং ফকিরাপুল মোড় পর্যন্ত বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।