জামালপুরে শিশু হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সদরের মোস্তাকিম বিল্লাহ হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার জেলা অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ ওহেদুজ্জামান শিকদার এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- তোফায়েল ইসলাম হিরা, আনোয়ার হোসেন, সোহেল রানা শিপন, লোকমান আলী ও আইনাল হক। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, মামলা হওয়ার ৮০দিন আগে নিহত মোস্তাকিন বিল্লাহর চাচাতো ভাই শিপন আইসক্রিম খাওয়ানো কথা বলে অপহরণ করে। পরে দীর্ঘদিন পলাতক থাকার পর শিপনকে যশোর এলাকা থেকে আটক করে জামালপুরের ডিবি পুলিশ। পরে শিপনের দেয়া স্বীকারোক্ত অনুযায়ী নান্দিনা এলাকায় আনোয়ারের ঘরের ভিটি থেকে মাটিচাপা দেয়া অবস্থায় মোস্তাকিমের কংকাল উদ্ধার করে।
 
পরে অপহরণের ৮০দিন পর ৩০ মে ২০০১ সালে জামালপুর থানায় ৬জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মোস্তাকিন বিল্লার বাবা লুৎফর রহমান।