শীতলক্ষ্যায় ট্রলারডুবি, নিখোঁজ ২

 
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যার বরফকল খেয়াঘাটে নদী পারাপারের সময় গাছবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী অপর একটি ট্রলার ডুবে দুই জন নিখোঁজ হয়েছেন। বুধবার বিকালের এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।
 
নিখোঁজরা হলেন- শহরের ডনচেম্বার এলাকার ওষুধ ব্যবসায়ী মোশারফ হোসেন (৪০) ও  ট্রলার চালক আল আমিন (৩০)। আহতদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

এসআই আবু তাহের বলেন, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদীতে তল্লাশি চালাচ্ছে।