পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকা পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল সাত ঘণ্টা পর শুরু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ হওয়ার পর সকাল ৯টায় আবার চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ম্যানেজার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, রাতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এখন ফেরি চলাচল স্বাভাবিক রযেছে।