মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করবেন তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার কেন্দ্রীয় কারাগারে গিয়ে তারা সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
সাকা চৌধুরীর ছোট ছেলে হুম্মম কাদের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় কারাগার থেকে সাক্ষাতের জন্য মৌখিক অনুমতি নেয়া হয়েছে। বেলা ১১টার দিকে গিয়ে লিখিত অনুমতি নেয়া হবে।
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবিরও এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখেন আপিল বিভাগ। সালাউদ্দিনকে এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে রাখা হয়েছে বলে জানা গেছে।