দাপুটে জয়ে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সফরকারি জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। শুধু তাই নয়। জাহানারা-সালমাদের হাতে তখনো ৪৯ বল খেলা বাকি।
 
কক্সবাজারে আজকের খেলায় টসে হেরে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ৬৯ রান করে জিম্বাবুয়ের নারী ক্রিকেটাররা। জবাবে ১১ ওভার ৫ বল খেলেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ৭০ রান সংগ্রহ করতে দুটি উইকেট হারায় তারা।
 
ম্যাচসেরা খেলোয়াড় বাংলাদেশের টি-টোয়েন্টি ক্যাপ্টেন জাহানারা আলম, তিনি তিনটি উইকেট নিয়েছেন। এর আগে মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং, বোলিংও ফিল্ডিং সব ক্ষেত্রেই দারুণ খেলে ৩৫ রানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ।