মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারগারে দেখা করেছে তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে ও মেয়েসহ ১৫ জন কারাগারের ভেতরে ঢোকেন।
প্রায় এক ঘণ্টা সাক্ষাৎ শেষে বেলা দেড়টার দিকে কারাগারের ভেতর থেকে বেরিয়ে আসেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা। এর আগে বেলা সাড়ের বারটায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢোকেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ও ছেলে-মেয়েসহ পরিবারের ১৫ জন সদস্য।
এর মধ্যে ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, তার ছেলে ফজলুল কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, ফারদিন কাদের চৌধুরী, পুত্রবধূ তানিয়া খন্দকার, মেয়ের জামাই জাফর ইমাম, ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জামাল উদ্দিন কাদের চৌধুরী, বোন হাসিনা কাদের সিনহা, জোবায়দা মনোয়ার, শ্যালক হুম্মন আহম্মেদ কাদেল, ভাবি সেলিনা কাদের চৌধুরী, ভাগ্নি মাহবুবা চৌধুরী, ভাতিজা শাকিব কাদের চৌধুরী ও চাচাতো ভাই ইকবাল হোসেন।
তবে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই গাড়িতে করে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।