মুজাহিদের সঙ্গে দেখা করতে কারাগারে পরিবার

 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন তার পরিবার। বৃহস্পতিবার দুপুরে পৌনে দুইটার দিকে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর প্রবেশ করেন।
 
এর আগে মুজাহিদের সঙ্গে দেখা করার জন্য তার ছেলে আলী আহম্মদ মাবরুর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে আবেদন জমা দেন।
 
এরপর তিনি সাংবাদিকদের বলেন, আবেদনে পরিবারের ১২ সদস্যের সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে।
 
বুধবার ফাঁসির আদেশপ্রাপ্ত জামায়াত নেতা মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।