রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় লিওনেল মেসির ফেরা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। গত সোমবার অনুশীলনে ফিরেছেন তিনি। এরপর এল ক্লাসিকোয় তার দলে ফেরার গুঞ্জন উঠলেও সতীর্থ লুইস সুয়ারেস জানালেন, মেসিকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে।
আগামী শনিবার মুখোমুখি হবে স্পেনের শীর্ষ দুটি দল। মেসির এ ম্যাচে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেন বার্সেলোনার উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেস, ‘সে খেলবে কি খেলবে না সেটা কোচের ব্যাপার; চিকিত্সকদের কথা এবং সে (মেসি) নিজে কেমন অনুভব করছে, তার ওপর খেলা নির্ভর করছে। কিন্তু অনুশীলনে তাকে বেশ ক্ষিপ্র দেখাচ্ছে। তারপরও এটা যে ধরনের চোট, তাতে ভবিষ্যতের জন্য ঝুঁকিটা থেকেই যায়।’