কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত স্পিরিট পান করে লাকু জোয়ার্দার (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার মুসলিমনগর গ্রামের মৃত বাগু জোয়ার্দারের ছেলে লাকু জোয়ার্দার বুধবার রাতে বিষাক্ত স্পিরিট পান করে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার সকাল ১১ টার দিকে তাকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দৌলপুর থানার ভারপ্রাপ্ত কর্মেকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘এমন কোনো খবর আমরা পাইনি। খোঁজ খবর নেয়া হচ্ছে।’