বিপিএলের জমকালো উদ্বোধন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরের পর্দা উঠলো। উদ্বোধনী মঞ্চ রাঙিয়ে ক্রিকেটপ্রেমীদের মন মাতিয়েছেন দেশী-বিদেশি তারকারা।
 
রবিবার থেকে মিরপুর স্টেডিয়ামে বিপিএলের দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
 
শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠানের পর্দা উঠে। গভীর রাত পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। বহুল প্রত্যাশিত এই অনুষ্ঠান উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত রয়েছে কয়েক হাজার দর্শক। আর যারা স্টেডিয়ামে যেতে পারছেন না, তাদের চোখ রয়েছে টেলিভিশনের পর্দায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করছে 'চ্যানেল নাইন'। IMG0
 
মডেল ও অভিনেত্রী মৌ নৃত্য পরিবেশনের পর বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট ও এলআরবি মঞ্চে আসে। রাত আটটায় বিসিবি সভাপতির ভাষণের পর চলবে দৃষ্টি নন্দন লেজার  শো। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে বলিউড-মশলা। কাহো ন্য  পেয়ার হ্যায়’ খ্যাত হৃত্বিক রৌশন বলবেন, ‘হ্যালো ঢাকা’। তার সঙ্গে ছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। সুরের ঝড় তুলবেন কেকে। এরই মধ্যে বিপিএলের উদ্বোধণী অনুষ্ঠান মাতাতে হৃত্বিক রোশন মিরপুর  শের-ই-বাংলা  স্টেডিয়ামে  পৌঁছেছেন। দুপুর আড়াইটায় মঞ্চে উঠে ড্যান্সট্রুপসদের সঙ্গে ৩০ মিনিট রিহার্সেল করেন বলিউডের এ সুপারস্টার।
 
এ উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য কাজ করেছে। ফোকাস বাংলা।