আবার ইনজুরিতে পড়েছেন মাশরাফি বিন মর্তুজা। ফলে বিপিএলের তৃতীয় আসরের শুরুর ম্যাচেই মাঠের বাইরে ছিটকে পড়ার আশংকায় পড়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।
আজ সকালে অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে আঘাত পান টাইগার দলের পেসার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ও আইকন তিনি। রোববার থেকে শুরু হওয়া টুর্নামেন্টের আগে এমন ইনজুরির ঘটনায় তাকে নিয়ে উৎকণ্ঠায় পড়েছে কুমিল্লার মালিক পক্ষ।
শুক্রবার সকালে একাডেমী মাঠে অনুশীলনে নামেন মাশরাফি ও তার দল। বেশ ভালই চলছি সব কিছু। কিন্তু আচমকা ডান পায়ের গোড়ালিতে আঘাত পান মাশরাফি। যদিও এই চোট তেমন কোন গুরুতর কিছু না বলে মাশরাফি নিজেই জানিয়েছেন মিডিয়াকে। তবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে ঠিক কতদিন লাগবে তা নিশ্চিত করতে পারেননি তিনি। কিন্তু ২২ নভেম্বর চট্টগ্রামের বিপক্ষে প্রথম ম্যাচে কুমিল্লার হয়ে মাঠে না পারার আশংকাই বেশি। বাসস।