পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রী গণধর্ষণের শিকার, মামলা

লক্ষ্মীপুর সদর উপজেলায় পরকীয়ার জেরে এক প্রবাসীর স্ত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের ছবিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
 
এ ঘটনায় শুক্রবার গণধর্ষণের শিকার ওই পরকীয়া প্রমিকা প্রেমিক শিব্বির মাহমুদকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
পুলিশ জানায়, রায়পুর উপজেলার কলেজ-ছাত্র শিব্বির মাহমুদের সঙ্গে ওই প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেম চলে আসছিল। এরই মধ্যে দুইজনের অন্তরঙ্গ মুহূর্তের কিছু দৃশ্য শিব্বির ক্যামেরায় ধারণ করে ওই নারীকে ব্লাকমেল করে ফেলে। ঘটনার দুষ্ট পরিক্রমায় শিব্বির এবং তার তিনবন্ধু- জাফর, আলতাফ ও কামাল ওই দৃশ্য মানুষের কাছে প্রকাশ করার হুমকি দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। এতে রাজি না হওয়ায় ওই তিনজন জোরপূর্বক ওই প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ করে। পরে তারা গৃহবধূর একটি ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ ছয় হাজার টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে ফারুক নামে এক স্থানীয় ব্যক্তি ওই নারীকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়ার কথা বলে পাশ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে। শুক্রবার ভোরে ওই নারীকে অচেতন অবস্থায় বাগানে পড়ে থাকতে দেখে স্থানীয়রা জনপ্রতিনিধিদের জানায়।
 
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।