গাজীপুর মহানগরীর টঙ্গী থানা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহেন শাহ আলমকে (৫৫) আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাকে টঙ্গীর বাসা থেকে আটক করা হয়।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নাশকতার সন্দেহে (প্রিভেন্টটিভ) প্রতিরোধমূলক অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে টঙ্গী থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহেন শাহ আলমকে আটক করা হয়েছে।