সৈয়দপুরে জামায়াত নেতা আটক

নীলফামারীর সৈয়দপুরে আনিসুজ্জামান মন্টু (৪৫) নামে জামায়াতের ইউনিয়ন পর্যায়ের এক নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পোড়ারহাট এলাকা থেকে আটক করা হয়।
 
উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত তাজির উদ্দিনের ছেলে।
 
শনিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশ। 
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে প্রতিরোধমূলক আইনের ১৫১ ধারায় আটক করা হয়।