সাতক্ষীরায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে নাশকতার অভিযোগে জেলা এক মহিলা রোকনসহ জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অন্যান্য মামলার ১২ জন আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতভোর যৌথবাহিনী অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানা থেকে সাতজন, কলারোয়া থেকে দুইজন, তালায় তিনজন, কালিগঞ্জে পাঁচজন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় দুইজন, শামনগরে দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে।