ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার পাখির মোড়ে বাস-ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
এসব তথ্য দিয়ে ভবের চর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কামরুজ্জামান রাজ জানান, সকালে যাত্রীবাহী একটি বাস, একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গেলে ট্রাক ও প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাকটির আবার বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সংঘর্ষ বাধে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ১৩ জনকে প্রথমে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখানে অজ্ঞাতনামা এক পুরুষ মারা যান।
তিনি আরও জানান, বাকিদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক। পরে রেকার তলব করে দুর্ঘটনা কবলিত যানগুলো মহাসকড়ের পাশে সরিয়ে নেয়া হয়েছে। লাশটি গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।