আজ বার্নাব্যুতে অনুষ্ঠিতব্য মৌসুমের প্রথম এল ক্লাসিকোর দলে লিওনেল মেসিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পরে আজকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচেই ফিরবেন এই বার্সা তারকা।
গত ২৬ সেপ্টেম্বর লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ম্যাচের সময় বা পায়ের লিগামেন্টের ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে যান মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচও মিস করেছেন যার মধ্যে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে একটি ম্যাচ। তবে তার ক্লাব বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে ঠিকই ফিরে এসেছেন মেসি। গতকাল শুক্রবার মেডিকেল ফিটনেস টেস্টে ম্যাচ খেলার উপযুক্ত হিসেবে নিজেকে প্রমাণিত করতে পেরেছেন। মেসির সঙ্গে দলে ফিরেছেন ইভান রাকিতিচও।
বার্সেলোনার স্কোয়াড থেকে বাদ পড়েছেন বার্ত্রা ও মাসিপ। এছাড়া ইনজুরির কারণে থাকছেন না রাফিনহা ও ডগলাস।
বার্সেলোনা স্কোয়াড: টার স্টেগেন, ব্রাভো, পিকে, ভারমালেন, ম্যাথিউ, মাশচেরানো, আলবা, রাকিতিচ, বুসকেটস, আলভেস, ইনিয়েস্তা, সুয়ারেজ, মেসি, নেইমার, মুনির, সান্দ্রো, সার্জি রবার্তো ও আদ্রিয়ানো। এএস স্পোর্টস।