রাজধানীতে শাহরিয়ার তানভীর নামে এক অপহৃত কিশোরকে উদ্ধার করে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। গ্রেফতারকৃতরা হলেন, বিপ্লব ও তুহিন। শুক্রবার দুপুরে সন্ধ্যায় গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান চালায় (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। প্রসঙ্গত, সোমবার দুপুরে শাহরিয়ারকে গেন্ডারিয়া নুপুর কমিউনিটি সেন্টারের সামনে নিয়ে গিয়ে বিরিয়ানীর সঙ্গে চেতনানাশক ঔষধ খাইয়ে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।
র্যাব-১০ এর এএসপি নাজমুল হাসান জানান, অপহরণের পর অভিভাবকদের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরিবারের পক্ষ থেকে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা দেয়া হয়। মুক্তিপণের পুরো অংক না পেয়ে অপহরণকারীরা ঢালকানগরের একটি বাসায় তানভীরকে তিনদিন আটকে রাখে। এবং পুরো টাকা না পেলে তাকে হত্যা করা হবে বলে পরিবারকে হুমকি দেয় অপহরণকারীরা।
এ ঘটনায় তানভীরের পরিবার বৃহস্পতিবার র্যাবের কাছে অভিযোগ দেয়।
ওই অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে তানভীরকে নিয়ে দুই অপহরণকারী গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে আসে। এ সময় র্যাব-১০ এর এএসপি রেজাউল করিমের নেতৃত্বে একটি দল তানভীরকে উদ্ধার করে অপহরণকারী বিপ্লব ও তুহিনকে গ্রেফতার করে।
গেন্ডারিয়া থানা পুলিশ জানায়, তানভীরের বাবার করা অভিযোগ অভিযোগ মামলায় রূপান্তর হয়েছে।