নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে সড়ক দুর্ঘটনায় এক স্কুল-শিক্ষক নিহত হয়েছেন। নিহত খন্দকার নূরুল হুদা (৪৫) ঠাকুরাকোনা রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের খ-কালীন শিক্ষক ছিলেন। তিনি বারহাট্টা উপজেলার মনকান্দিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, খন্দকার নূরুল হুদা বেলা দুইটার দিকে স্কুল থেকে বেড়িয়ে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পল্লি বিদ্যুতের পিলারবাহী একটি হ্যান্ডট্রলি নেত্রকোনা থেকে বারহাট্টার দিকে যাবার পথে স্থানীয় সোনালী ব্যাংকের সামনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
ঘটনার পর এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখে।