ফরাসি কিংবদন্তী ফুটবলার ও উয়েফা প্রধান মিশেল প্লাতিনির আইনজীবী থিবইট ডি এলিসের মতে ফুটবলের বিশ্ব নির্বাহী সংস্থা (ফিফা) সব ধরনের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ফিফা এথিক কমিটি প্লাতিনি ও সেপ ব্লাটারের বিপক্ষে নিষেধাজ্ঞা আরোপের পর শনিবার বার্তা সংস্থা এএফপির কাছে এই মন্তব্য করেছেন তিনি।
মিশেল প্লাতিনির বিরুদ্ধে আরোপিত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে আপিল দায়ের পর তিনি এটিকে একটি সমস্যা সৃষ্টির পন্থা বলে উল্লেখ করেন। ওই আইনজীবী বলেন, ‘এটি অসত্য, বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি এই প্রতিষ্ঠানের বিষয় নিয়ে যদি কথা না বলি তাহলে সেটি হাস্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে।’
ফিফার স্বাধীন এথিক কমিটির দফতর শনিবার সকালে ঘোষণা করেছে যে, তারা পরিচালনা পরিষদের বিচার বিভাগের কাছে তাদের নিষেধাজ্ঞার সুপারিশ সম্বলিত একটি রিপোর্ট জমা দিয়েছে। গত মাসে সেপ ব্লাটারের সঙ্গে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির বিরুদ্ধে এথিক কমিটির আরোপিত ৯০ দিনের ওই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার কারণে প্লাতিনির ফিফা সভাপতির দায়িত্ব গ্রহণের পথ অনেকটাই রুদ্ধ হয়ে গেছে। বাসস।