ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ

কারিগরি ত্রুটির কারণে রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ রয়েছে। নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টা পর্যন্ত শুরু হয়নি।

ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি ঠিক করে বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরু করা যাবে বলে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নিয়ম মাফিক সকাল সাড়ে ১০ টায় লেনদেন শুরু হয়।