মুরাদনগরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

কুমিল্লার মুাদনগরে শ্রীকাইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মোসা. সুমাইয়া অাক্তার (১৫) বিষ পান করে আত্মহত্যা করেছে। শনিবার বিকালে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সোকান্দা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে মুরাদনগর থানার এসআই নুরুল আলমের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
 
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিষয়টি স্পর্শকাতর। পারিবারিক কলহের জেরে সুমাইয়া আত্মহত্যা করতে পারে।