চট্টগ্রামের রাউজানের গহিরায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গায়েবানা জানাযা শেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের বলেন, বাবা ও চাচা (মুজাহিদ) আল্লাহ ছাড়া কারো কাছে মাথানত করেননি। রাষ্ট্রপতির কাছে তার বাবা ক্ষমা ভিক্ষা চাননি বলে আবারো মন্তব্য করেন তিনি।
রবিবার সকাল ৯টা ২২ মিনিটে বক্স আলী চৌধুরী বাড়ী জামে মসজিদে উত্তর পাশে পুকুরের পশ্চিম পাশে খালি জায়গাতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাযা শেষে নামায পড়ান জামায়াত ইসলাম বাংলাদেশের শূরার সদস্য মমিনুল হক। সেখানে উপস্থিত ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও জামালুদ্দিন কাদের চৌধুরী। জানাযায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ।