জামায়াতের ডাকা হরতালের মধ্যেই আগামীকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবিবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেশনজট দূর করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী সব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করার পর শনিবার দিবাগত রাতে হরতালের ডাক দেয় দলটি। এর আগে গত বুধবার যখন মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন আপিল বিভাগ খারিজ করেছিলেন তখনো হরতাল ডেকেছিল জামায়াত।