কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি স্পিডবোট জব্দ করা হয়।
রবিবার সন্ধায় ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাফনদীর মোহনায় এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. ডিকশন চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এসব ইয়াবার আনুমানিক মূল্য ছয় কোটি ১০ লাখ টাকা। এগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা দেয়া হবে।