দুই যুদ্ধাপরাধীর ফাঁসিতে কানাডায় বিজয় উল্লাস

যুদ্ধাপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হওয়ায় কানাডার বিভিন্ন শহরে গতকাল প্রবাসী বাঙালিরা উল্লাস প্রকাশ করে।

এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ ২২ নভেম্বর স্থানীয় সময় বিকাল পাঁচটায় টরন্টোস্থ  ড্যানফোর্থ রোডে মিজান কমপ্লেক্সে আলোচনা সভা ও মিষ্টিমুখের আয়োজন করা করা হবে।
 
এই অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ড. বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর, কবি আসাদ চৌধুরী, জনপ্রিয় ছড়াকার লুতফর রহমান রিটন, বিশিষ্ট কলামিস্ট ড. মোজাম্মেল খানসহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।