নাটোরের লালপুরে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল ওয়াহাবকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বিরোপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকাদার জানান, জামায়াতের ডাকা হরতালে গোপালপুর পৌর এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আব্দুল ওয়াহাবকে আটক করা হয়েছে।