শেয়ার বাজার নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি

 
দ্বিপাক্ষিক ও প্রযুক্তিগত সহযোগিতার উদ্দেশ্যে ভারতের সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্চ বোর্ড অব ইন্ডিয়ার (সেবি) সঙ্গে সমঝতা স্মারক (মোউ) স্বাক্ষর করেছে বাংলাদেশের শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেবি ও এসইসির চেয়ারম্যানগণ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সেবি থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, এই চুক্তির ফলে সেবির কারিগরি সহযোগিতা নিয়ে বাংলাদশের শেয়ার বাজারকে শক্তিশালি করার সুযোগ সৃষ্টি হবে।
 
অর্থনৈতিকভাবে সংযুক্ত হওয়া ছাড়াও বিনিয়োগকারীদের সুরক্ষা ও পুঁজি বাজারকে শক্তিশালী করা এই চুক্তির মূল লক্ষ্য। ভারতের শায়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থাটি আরো ২১ টি দেশের সাথে অনুরূপ চুক্তি স্বাক্ষর করেছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড