গাংনীতে ককটেল ও অস্ত্রসহ আটক ১

মেহেরপুরের গাংনীতে তিনটি ককটেল ও দেশীয় অস্ত্রসহ জিয়ারুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের একটি দল উপজেলার চরগোয়াল গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
 
আটক জিয়ারুল ইসলাম চরগোয়ালগ্রামের দাবির উদ্দীনের ছেলে।
 
র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনটি বোমা, একটি চাপাতি ও দুটি রামদাসহ তাকে আটক করা হয়। 
 
এ ব্যাপারে মঙ্গলবার অস্ত্র আইনে মামলা দায়ের করে গাংনী থানার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জনান তিনি। 
 
থানায় তার নামে কোন মামলা নেই বলেও জানিয়েছেন আব্দুর রাজ্জাক।