ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে হোরোইন ও প্যাথেডিন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় দম্পতিসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে চরজেলখানা ঘুন্টি এলাকা ও সানকিপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মনতলা মির্জাপুরের বাসিন্দা আবুল হোসেন (৫৮) ও তার স্ত্রী হোসনে আরা(৪০) এবং মতি(৩৮)।
২য় আর্মড পুলিশের অধিনায়ক (পুলিশ সুপার ) মুনিবুর রহমান জানান, ঘুন্টি এলাকা থেকে আবুল হোসেন ও তার স্ত্রী হোসনে আরা কাছ থেকে ছয় লাখ টাকা মূল্যের ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এসময় তাদের আটক করা হয়। অন্যদিকে সানকিপাড়া এক লাখ ২৮ হাজার টাকা মূল্যের ৪৬৯ পিস প্যাথেডিনসহ মতিকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালী থানায় মামলা ও সোপর্দের প্রস্তুতি চলছে।