সিংড়ায় পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল স্থাপন

বন্য পাখির অভয়াশ্রম গড়ে তোলার লক্ষ্যে নাটোরের সিংড়ায় পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের উদ্যোগে গাছে গাছে কলস বেঁধে নিরাপদ আবাসস্থল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার বালুয়া বাসুয়া মহল্লার মোল্লা পাড়ায় পাখির নিরাপদ আবাসন ও বসবাসযোগ্য করে প্রজনন বাড়ানোর জন্য গাছে গাছে কলস বেঁধে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল ওয়াদুদ মোল্লা, পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি সাংবাদিক মোল্লা মো. এমরান আলী রানা, সহ সভাপতি খান মো. শারফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম, নির্বাহী সদস্য আ. আলিম, পরিবেশ কর্মী জুলহাস কায়েম, মোল্লা ফারুক, পলাশ কুজুর প্রমুখ।