মুন্সীগঞ্জে কালী মন্দিরের ৫ প্রতিমা ভাঙচুর

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি কালী মন্দিরের পাঁচটি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার তিন দোকান এলাকার মাইজপাড়া শ্বশান কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
 
মন্দিরের সভাপতি দুলাল মন্ডল জানান, মঙ্গলবার সকাল সাতটায় মন্দিরের পরিচ্ছন্ন কর্মী এসে পাঁচটি প্রতিমা ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখেন।
 
স্থানীয় সংসদ সদস্য বাবু সসুকুমার রঞ্জন ঘোষ এমপি বলেন, ‘অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য ষড়যন্ত্র করে একটি মহল এ কাজ করেছে। অনতিবিলম্বে এদের খুঁজে বের করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।'
 
পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, দোষীদের ধরার চেষ্টা চলছে।