আবারো অন্তবর্তীকালীন জামিনে এমপি লিটন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটনের অর্ন্তবর্তীকালীন জামিন ৮ ডিসেম্বর পর্যন্ত মঞ্জুর করেছে আদালত।
 
মঙ্গলবার জেলার সুন্দরগঞ্জ আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনিরুজ্জামান শিকদার শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় এ জামিন মঞ্জুর করেন।
 
এর আগে সংসদ অধিবেশন চলাকালীন সময় ৮ নভেম্বর পর্যন্ত তার অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে একই আদালত।
 
এমপি লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, ‘৮ নভেম্বর সংসদ অধিবেশন চলাকালীন সময় পর্যন্ত এমপি লিটনের অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে আদালত। গত ২৩ নভেম্বর সংসদ অধিবেশন শেষ হয়। তাই মঙ্গলবার এমপি লিটন আদালতে উপস্থিত হয়ে স্থায়ী জামিনের জন্য আবেদন করলে বিচারক এ জামিন মঞ্জুর করেন।’