মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার সন্দেহে বিএনপি-জামায়াতের ৯কর্মীসহ ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার দিবাগত সারারাত ও বুধবার ভোর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলা থেকে ২জন বিএনপি, মুজিবনগর উপজেলা থেকে ৩জন বিএনপি ও ৪জন জামায়াত কর্মীসহ জেলার বিভিন্ন স্থান থেকে ৩১জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জি-আর মামলার ১২ জন, সি-আর মামলার ৭জন, নিয়মিত মামলায় ৩জন ও ১৫১ধারা মামলায় ৯জন। এই নিয়ে জেলায় মোট ৩১জনকে গ্রেফতার করা হলো।