রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

রাজধানীর ওয়ারী থানার ইত্তেফাক মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, বকুল ও হাসমত।
 
ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, 'মঙ্গলবার দিবাগত রাত ২ টার সময় একটি সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যান রাস্তায় আড্ডারত রিকশাচালক ও ভ্যানচালকদের ধাক্কা দেয়। এতে এক রিকশাচালক ও দুই ভ্যানচালক গুরুতর আহত হন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই রিকশাচালককে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'