ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে। বুধবার সকাল ১০টায় সদর উপজেলার প্রতাপপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, এলাকায় প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে প্রতাপপুর গ্রামের রবিউল ইসলাম ও আব্দুল গণির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার বিকালে একদফা মারপিটের ঘটনা ঘটে। তারই জের ধরে সকালে উভয়পক্ষ ঢাল, সড়কি, রাম দা, লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।