আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধে রংপুরের গঙ্গাচড়ায় শরিফ (৫২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চর ইশোরকুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আসাদুল ইসলাম (৪৫) ও ইউসুফ আলী (২৫) নামের ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শহিদার রহমানের ছেলে শরিয়ের সঙ্গে স্থানীয় আসাদুল ইসলাম গংদের সঙ্গে বেশ কিছুদিন থেকে জমাজমি নিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা চলছিল। এই বিরোধের জের ধরে মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে শরিফের প্রতিপক্ষরা এ ঘটনা ঘটায় বলে সন্দেহ করছে। নিহতের ভাই এমদাদুল হক বাদি হয়ে বুধবার গঙ্গাচড়া থানায় আসাদুল ইসলাম ও ইউসুফ আলীসহ অজ্ঞাতনামা ৩৫জনকে আসামি করে মামলা করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ জিন্নাত আলী ঘটনার সত্যতা স্বীকার করেন।