বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত এক কয়েদি আব্দুল মান্নান (৩০) মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। তিনি বিডিআর বিদ্রোহের মামলায় তিনি সাড়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে ২৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন আব্দুল মান্নান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে লাশ রাখা হয়েছে বলে জানান তিনি।
মোজাম্মেল হক জানান, এর আগে আব্দুল মান্নান ৮ অক্টোবর কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়েন। ওইদিন তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সা শেষে আবার তাকে কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের সময় আব্দুল মান্নান পিলখানায় সিপাহী পদে কর্মরত ছিলেন।