বাগেরহাটে প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

 
বাগেরহাটে প্রেমে ব্যর্থ হয়ে বাদশা শেখ (২১) নামের এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় নিজ বাড়ির পাশে একটি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে।
 
বাদশা শেখ বাসাবাটি এলাকার জাকারিয়া শেখের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানাগেছে, একই এলাকার এক কলেজ ছাত্রীর সঙ্গে বাদশার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন কোন এক বিষয় নিয়ে বাদশার সঙ্গে মেয়েটির ঝগড়া হলে অভিমানে বাদশা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
 
পুলিশ জানায়, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।