সাটুরিয়ায় অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বরাইদ ইউনিয়ের ছনকা যুব সংঘ ক্লাব ঘরের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান মজলিস জানান, নিহত ওই যুবকের মাথা ও মুখমণ্ডল রক্তে মাখা ছিল। লাশের পাশে চাঁদর, জ্যাকেট, ওড়না ও বেশকিছু কাপড় দেখতে পাওয়া গেছে।
সাটুরিয়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।