উইন্ডোজ ১০ ব্যবহারকারী ১ বিলিয়ন হলে আপডেট বন্ধ করবে মাইক্রোসফট

প্রায় চার বছর আগে অর্থাত্ ২০১৫ সালের জুলাইয়ে উইন্ডোজ ১০ উন্মোচন করেছিল মাইক্রোসফট। এখন বিশ্বব্যাপী ৮০ কোটি ডিভাইসে এ অপারেটিং সিস্টেম চলছে। এর মাধ্যমে উইন্ডোজ ১০ শত কোটি ডিভাইসে পৌঁছাতে আরও অনেক দূর পথ পাড়ি দিল প্রতিষ্ঠানটি। সম্প্রতি উইন্ডোজ ১০ এর  ডেভেলপার প্রতিষ্ঠান মাইক্রোসফট এমন তথ্য জানায়।

এ বিষয়ে মাইক্রোসফটের মডার্ন লাইফ অ্যান্ড ডিভাইস গ্রুপ বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহেদি বলেন, ৮০ কোটি ডিভাইসে উইন্ডোজ ১০ পৌঁছাতে পারায় আমরা আনন্দিত। এটা গ্রাহকদের সমর্থন এবং অংশীদারদের নিরলস চেষ্টার জন্য সম্ভব হয়েছে। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। এটি উইন্ডোজের ইতিহাসে দারুণ একটি অর্জন।

চলতি বছরের জানুয়ারিতে ডেস্কটপ অপারেটিং সিস্টেম বাজারে দখল বিবেচনায় শীর্ষে উঠে আসে উইন্ডোজ ১০। এ অর্জনের জন্য অপারেটিং সিস্টেমটির সময় লেগেছিল সাড়ে তিন বছর। এর আগ পর্যন্ত ২০০৯ সালের জুলাইয়ে বাজারে আসা উইন্ডোজ ৭ শীর্ষ অবস্থানে ছিল।

২০১৮ সালের ডিসেম্বর শেষে ডেস্কটপ অপারেটিং সিস্টেম বাজারে উইন্ডোজ ১০-এর দখল ৩৯ দশমিক ২২ শতাংশে পৌঁছেছে। একই সময় উইন্ডোজ ৭-এর বাজার দখল ৩৬ দশমিক ৯ শতাংশে দাঁড়ায়। এর আগে গত নভেম্বর শেষে উইন্ডোজ ১০-এর বাজার দখল ছিল ৩৮ দশমিক ১৪ শতাংশ ও উইন্ডোজ ৭-এর ৩৮ দশমিক ৮৯ শতাংশ।

সামগ্রিকভাবে ডেস্কটপ অপারেটিং সিস্টেম বাজারের ৮৬ দশমিক ২ শতাংশ দখলে রেখেছে উইন্ডোজ। ২০১৭ সাল শেষে বৈশ্বিক ডেস্কটপ অপারেটিং সিস্টেম বাজারে উইন্ডোজের দখল কত ছিল তা জানা যায়নি। তবে গত বছরের শুরুতে উইন্ডোজের দখল ছিল ৮৭ শতাংশ।

৮০ কোটি ডিভাইসে পৌঁছাতে উইন্ডোজের সময় লেগেছে ৩ বছর ৮ মাস। তবে উন্মোচনের তিন বছরের মধ্যে অপারেটিং সিস্টেমটিকে শতকোটি ডিভাইসে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছিল মাইক্রোসফট। নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে আরও অন্তত ছয় মাস সময় লাগবে বলে মনে করা হচ্ছে।        সূত্র:দ্য ভার্জ