শরণখোলায় চোরাই মোটরসাইকেল জব্দ

বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ বুধবার দিবাগত রাতে ৩টি চোরাই পালসার মোটরসাইকেল জব্দ করেছে। উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য খোন্তাকাটা গ্রামের ইদ্রিস তালুকদার ও রবিউল আকনের বাড়ি থেকে ওই মোটসাইকেল ৩টি জব্দ করে পুলিশ। 
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ইদ্রিস তালকদারের ঘর থেকে ২টি এবং রবিউল আকনের ঘর থেকে একটিসহ মোট ৩টি লাল রঙের ১৫০ সিসির পলাসার মোটর সাইকেল জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি লোকজন পালিয়ে যাওয়া কাউকে আটক করা যায়নি।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, মোটরসাইকেল ৩টির নম্বর প্লেটে ২০১২ সালের কাস্টমস নিলামকৃত লেখা রয়েছে। স্থানীয় চোরা সিন্ডিকেট এ ধরণের নকল কাগজপত্র তৈরি করে চোরাই গাড়ির ব্যবসা করছে বলে প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে।